Skip to content
DTime

গোপনীয়তা নীতি

DTime কীভাবে আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষা করে।

সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬

যে তথ্য আমরা সংগ্রহ করি

  • অ্যাকাউন্ট তথ্য: নাম, ইমেইল, মোবাইল নম্বর, প্রতিষ্ঠানের নাম।
  • কাজের তথ্য (ডেস্কটপ অ্যাপ চালু থাকাকালীন): কাজের সময়, প্রতি মিনিটে কীবোর্ড/মাউস ব্যবহারের সংখ্যা, সক্রিয় অ্যাপের নাম/উইন্ডো শিরোনাম, এবং প্রতিষ্ঠান চালু রাখলে স্ক্রিনশট।
  • পেমেন্ট তথ্য: লেনদেনের রেফারেন্স ও পরিমাণ। কার্ড/ওয়ালেটের গোপন তথ্য পেমেন্ট গেটওয়ে (bKash, Nagad, SSLCommerz) সংরক্ষণ করে, আমরা নয়।

যা আমরা কখনো সংগ্রহ করি না

কোন কি চাপা হয়েছে বা কী টাইপ করা হয়েছে (কি-লগিং) — DTime তা কখনো রেকর্ড করে না।

তথ্যের ব্যবহার

সেবা প্রদান, টাইমশিট ও পেরোল তৈরি, নিরাপত্তা, গ্রাহক সহায়তা এবং (আপনার সম্মতিতে) প্রোডাক্ট আপডেট ইমেইলের জন্য।

কে তথ্য দেখতে পারেন

কর্মী শুধু নিজের তথ্য দেখেন; ম্যানেজার নিজের বিভাগ এবং প্রতিষ্ঠানের মালিক পুরো প্রতিষ্ঠানের তথ্য দেখেন।

সংরক্ষণ ও নিরাপত্তা

তথ্য এনক্রিপ্টেড সংযোগে আদান-প্রদান হয়; স্ক্রিনশট প্রাইভেট ক্লাউড স্টোরেজে থাকে এবং শুধু অল্প সময়ের সাইনড লিংকে দেখা যায়।

আপনার অধিকার

আপনি আপনার তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন, এবং যেকোনো সময় মার্কেটিং ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে পারেন।

যোগাযোগ

গোপনীয়তা সংক্রান্ত প্রশ্ন: [email protected]